অলিম্পিয়াড পরিচিতি

সায়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামীন হুযুর করিম ﷺ এর পবিত্র মিলাদ উপলক্ষে

মিলাদ অলিম্পিয়াড (সিজন— ০২)

সায়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামীন হুযুর করিম ﷺ এর পবিত্র মিলাদ উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ (জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখা) কর্তৃক আয়োজিত হচ্ছে ‘মিলাদ অলিম্পিয়াড (সিজন— ০২)’।

পবিত্র মিলাদে মুস্তফা ﷺ এর বরকতময় মাসকে কেন্দ্র করে আয়োজিত এই অলিম্পিয়াড, একটি ব্যতিক্রমী ইসলামিক শিক্ষামূলক ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের হৃদয়ে ইসলামের মহান আদর্শ, জ্ঞান এবং নৈতিক মূল্যবোধকে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য

📖

সীরাত পাঠের আয়োজন

বছরব্যাপী নানান পড়াশোনার ভিড়ে প্রিয় নবীজিকে জানার সময় হয়ে ওঠে না। পবিত্র রবিউন নূরকে কেন্দ্র করে এই বিশেষ সীরাত পাঠের আয়োজন।

🌟

জ্ঞানের বিকাশ

একজন শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ এবং প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ও সুন্নাহর চর্চা ছড়িয়ে দেওয়া।

🕌

নবীজির আদর্শ চর্চা

নবী করিম ﷺ-এর পবিত্র জীবনীর আলো শিক্ষার্থীদের হৃদয়ে পৌঁছে দেওয়া — ইসলামের মহান আদর্শ ও নৈতিক মূল্যবোধকে উজ্জীবিত করা।

আয়োজক

গাউসিয়া কমিটি বাংলাদেশ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখা

আজই রেজিস্ট্রেশন করো