নিয়মাবলি

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নিয়মগুলো মন দিয়ে পড়ো

রাউন্ড কাঠামো

সিলেকশন রাউন্ড

অনলাইন

নূরনবী ﷺ বইয়ের ১ম থেকে ৩০তম অধ্যায়

এলিমিনেশন রাউন্ড

অনলাইন

নূরনবী ﷺ বইয়ের ৩১তম থেকে ৫৫তম অধ্যায়

ফাইনাল রাউন্ড

সশরীরে পরীক্ষা কেন্দ্রে

সম্পূর্ণ বই ও নির্ধারিত PDF নোট

📋 নিয়মাবলি

  • 1সর্বমোট ৩টি রাউন্ড অনুষ্ঠিত হবে।
  • 2প্রথম দুটি রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল রাউন্ড সশরীরে পরীক্ষা কেন্দ্রে হবে।
  • 3প্রতি রাউন্ডে উত্তীর্ণ হলেই পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন।
  • 4নির্দিষ্ট সময়ের পর রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য নয়।
  • 5অংশগ্রহণকারী প্রত্যেককেই শিক্ষার্থী হতে হবে। আর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সবাইকে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
  • 6মিলাদ অলিম্পিয়াড (সিজন-০১) এ বিজয়ী প্রথম ১০জন এই সিজনে অংশগ্রহণ করতে পারবেন না।
  • 7মিলাদ অলিম্পিয়াডের উপকমিটির অন্তর্ভুক্ত কোনো সদস্য ও সদস্যের নিজ পরিবারের কেউ অংশগ্রহণ করতে পারবেন না। অংশগ্রহণ প্রমাণিত হলে রেজিস্ট্রেশন সাথে সাথে বাতিল হয়ে যাবে।
  • 8এই অলিম্পিয়াডে শুধুমাত্র ছাত্রদের অংশগ্রহণ প্রযোজ্য।
  • 9পরীক্ষার সময়সূচি, নিয়মাবলি ইত্যাদিসহ যেকোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ পরিবর্তন করার ক্ষমতা রাখেন।
বিশেষ দ্রষ্টব্য: ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সবাইকে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।